নতুন দেয়ালে রং করার সঠিক নিয়ম

নতুন দেয়ালে রং করার নিয়ম শুরু থেকে কিভাবে শেষ পর্যন্ত রং এর কাজ কীভাবে করতে হয় ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হবে। নতুন দেওয়াল প্লাস্টার করার পরে কমপক্ষে ২৮ দিন পর থেকে রং করা যাবে তবে ৪০-৪২ দিন পরে রং করা উত্তম। ভেজা দেয়ালে রং করলে পরবর্তীতে তা নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন স্থায়ী হয় না। 

দেয়ালে রং করার সঠিক নিয়ম


দেওয়াল কে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। দেয়ালে ছোট ছোট বালিকণা বা অমসৃণতা থাকলে ১২০ নং পাথর দ্বারা ঘষে পরিষ্কার করে দিতে হবে। দেয়ালে কোন তেল বাশালা জাতীয় ময়লা থাকলে সেগুলো তুলে ফেলতে হবে। এরপর ঝাড়ু দিয়ে দেয়ালের সব ধুলো ময়লা পরিষ্কার করতে হবে।

সিলার রং করার নিয়ম

ভালোভাবে দেয়াল পরিষ্কার করে নেওয়ার পরে ১ কোট সিলার লাগাতে হবে। সিলার প্রয়োগের ফলে রং-এর স্থায়িত্ব বাড়ে। দেয়াল যাতে রং চুষে না নেয় এজন্য সিলার প্রয়োগ করা হয়।

ওয়াল পুটি কেনো করবেন

দেয়াল পৃষ্ঠকে মসৃণ করতে চাইলে ওয়ালপুটি অবশ্যই করতে হবে। ওয়ালপুটি করার ফলে দেয়াল মসৃণ হয় দেয়ালে কোন গর্ত ফাটল থাকলে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়।

ওয়ালপুটি দুই ধাপে করতে হয়, ১ম কোট ওয়ালপুটি করার ৬ থেকে ৮ ঘন্টা পরে ২য় কোট ওয়ালপুটি লাগাতে হবে। প্রথম কোট লম্বালম্বি ভাবে করলে দ্বিতীয় কোট আড়াআড়ি ভাবে ওয়ালপুটি করতে হবে অর্থাৎ প্রথম কোটের কোটের বিপরীত দিকে রোলার টানতে হবে।

ওয়ালপুটি পুরোপুরি শুকিয়ে গেলে ১২০ নং সিরিজ কাগজ দিয়ে দেওয়াল ভালোভাবে ঘষতে হবে। যত ভালো করে ঘষা যাবে দেয়ালের পিষ্ঠ তত মসৃণ হবে। ঘষা শেষ হলে ধুলোবালি ভালো করে মুছতে হবে। 

প্লাস্টিক রং করার নিয়ম

প্লাস্টিক পেইন্ট বানানোর সময় নির্দিষ্ট পরিমাণ পানি মেশাতে হবে। রং বানানো হয়ে গেলে রোলার দিয়ে আগে সিলিং এর রং করতে হবে তারপর দেয়ালের রং করতে হবে। সিলিং এ পরে রং করলে সেগুলো পড়ে দেয়ালের রং নষ্ট হতে পারে। তাই সিলিং এর রং আগে করতে হয়।

প্রথম কোড প্লাস্টিক পেইন্ট করার পরে লাইট জ্বালিয়ে ভালো করে দেখতে হবে দেয়ালে কোথাও কোন গর্ত বা ফাটল আছে কিনা। যদি কোন ফাটল দেখা যায় তাহলে সেখানে ওয়ালপুটি লাগাতে হবে এবং গল্পটি শুকানোর পর সিরিজ পেপার দিয়ে ঘষে নিতে হবে। 

এবার আপনি দ্বিতীয় কোট বা ফাইনাল কোট রং করবেন। লক্ষ্য রাখবেন রোলার দিয়ে রং করার সময় দেয়ালে কোন যেন দাগ না থাকে। দ্বিতীয় কোড রং পুরোপুরি শুকানোর পরে আপনার ঐ কক্ষ বা ভবনটি ব্যবহারের যোগ্য হবে। আরো ভালোর জন্য অনেকেই তৃতীয় কোট রং করে থাকে।

শেয়ার করুন:

আমার দক্ষতা

যেসব বিষয়ে আমি পারদর্শী

AutoCAD & Design

বিল্ডিং প্ল্যান, স্ট্রাকচারাল ডিজাইন এবং ডিটেইলিং।

Estimate & Costing

নির্ভুল খরচ নির্ধারণ ও বাজেট প্ল্যানিং।

Site Supervision

সাইটের কাজের গুণগত মান নিয়ন্ত্রণ ও লেবার ম্যানেজমেন্ট।

Project Management

নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করার সঠিক পরিকল্পনা।

যোগাযোগ করুন

প্রজেক্ট নিয়ে আলোচনার জন্য আমি সর্বদা প্রস্তুত।

ইমেইল পাঠান
mehedihs122@gmail.com
কল করুন
+880 1738-332995

ধন্যবাদ! আপনার বার্তা সফলভাবে পাঠানো হয়েছে।